ঝিনাইদহের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এক্স-কাঞ্চননগরিয়ান অ্যাসোসিয়েশনের আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে স্কুলের সুবর্ণজয়ন্তী ও রিইউনিয়ন উপলক্ষে সাধারণ পরিষদের সভায় সভাপতি শাহীনূর আলম লিটন বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এরপর হাউসে সংগঠনের প্রধান উপদেষ্টা বি সি বিশ্বাস পরবর্তী কমিটি গঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের জন্য নাম চাইলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয় বারের মতো কমিটির সভাপতি শাহীনূর আলম লিটন ও সাধারণ সম্পাদক এম এ লতিফ শাহরিয়ার জাহেদী প্রজ্জ্বল নির্বাচিত হয়।
সমীকরণ প্রতিবেদন