শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জমি নিয়ে দ্বন্দ্বে পেঁপে বাগান তছরুপের ঘটনা

  • আপলোড তারিখঃ ১৯-০৪-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় জমি নিয়ে দ্বন্দ্বে পেঁপে বাগান তছরুপের ঘটনা

চুয়াডাঙ্গা পৌর শহরের সিঅ্যান্ডবি পাড়ার কৃষক আপেল উদ্দিনের ৪১ শতক জমিতে লাগানো প্রায় ৫০০ পেঁপে গাছ কেটে দেয়া দুষ্কৃতকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সিঅ্যান্ডবি পাড়ার চরের মাঠে কৃষক আপেল উদ্দিনের কেটে দেয়া পেঁপে বাগানে এই সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত ১৫ এপ্রিল সোমবার আনুমানিক সকাল ৮টার দিকে স্থানীয় পৌর কাউন্সিলর মনু ও রবিউল ইসলামের নেতৃত্বে ৫-৭ জন দুষ্কৃতকারী আপেল উদ্দিনের ৪১ শতক জমিতে লাগানো প্রায় ৫০০ পেঁপে গাছ কেটে দেয়। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী কৃষক আপেল উদ্দিন চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ দাখিল করেন। কিন্তু গত দুই দিনেও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় জেলা কৃষক জোট ও স্থানীয় কৃষকদের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা কৃষক জোটের সাধারণ সম্পাদক শাহজাহান আলী বিশ্বাস, কৃষক নেতা ওমর আলী মন্ডল, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর, ইকরামুল প্রমুখ। বক্তারা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে চিহ্নিত দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্ত কৃষক আপেল উদ্দিনের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে কৃষক জোট নেতৃবৃন্দসহ স্থানীয় শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।



কমেন্ট বক্স