মহাসড়কে নসিমন, করিমন, থ্রি-হুইলার, ইজিবাইক, ভটভটিসহ ছোট ও অননুমোদিত যানবাহন চলাচল প্রতিরোধে চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের হাতিকাটায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চুয়াডাঙ্গা সার্কেল অফিস সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৭৫ ও ৯২ (২) ধারায় তিনটি মামলা করা হয়। একই সাথে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. আবু জামাল।
সমীকরণ প্রতিবেদন