শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ১৭-০৪-২০২৪ ইং
দামুড়হুদা পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ দামুড়হুদা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার পূজা উদ্যাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখা ২১ সদস্যবিশিষ্ট দামুড়হুদা উপজেলা কমিটিকে অনুমোদন প্রদান করে। পূজা উদ্যাপন পরিষদ সূত্রে জানা যায়, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ দামুড়হুদা উপজেলার শাখার আহ্বায়ক হিসেবে বাসুদের হালদার ও পলাশ কুমার দে কে সদস্য সচিবসহ ২১ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়। চুয়াডাঙ্গা জেলা পূজা উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রশান্ত অধিকারী ও সদস্যসচিব কিশোর কুমার কুণ্ডু এ কমিটির অনুমোদন প্রদান করেন।



কমেন্ট বক্স