শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বেনাপোল ট্রেন স্টপেজসহ চার দফা দাবিতে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ১৬-০৪-২০২৪ ইং
বেনাপোল ট্রেন স্টপেজসহ চার দফা দাবিতে মানববন্ধন

আলমডাঙ্গায় বাংলাদেশের একমাত্র ঐতিহ্যবাহী দ্বিতল রেল স্টেশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেন স্টপেজসহ চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গত রোববার বিকেলে রেলস্টেশন চত্বরে আলমডাঙ্গা উন্নয়ন ফোরামের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সর্বস্তরের জনগণ এই মানববন্ধনে অংশগ্রহণ করে।

চার দফা দাবির মধ্যে রয়েছে, বেনাপোল এক্সপ্রেস ট্রেন আলমডাঙ্গায় স্টপেজ, দেশের একমাত্র দ্বিতল রেলস্টেশন ভবনের আদি নির্মাণশৈলী অক্ষুণ্ন রেখে আধুনিক বিল্ডিং পুনঃনির্মাণ, প্রথম ও দ্বিতীয় প্লাটফর্ম এবং যাত্রী ছাউনি বর্ধিতকরণ, এক্সপ্রেস রোড ও ফুটওভার ব্রিজ স্থাপন, প্লাটফর্মের পাশে সৌন্দর্য্যবর্ধন ও নিরাপত্তার স্বার্থে রেলিং স্থাপন।

মানববন্ধনে আলমডাঙ্গা উন্নয়ন ফোরামের আহ্বায়ক এম শাহাবুল হকের সভাপতিত্বে ও নওলামারী আলিম মাদ্রাসার প্রভাষক সাহিন সাহিদের উপস্থাপনায় বক্তব্য দেন জেলা পরিষদের সাবেক সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, আলমডাঙ্গা বিআরডিবির চেয়ারম্যান বিপ্লব হোসেন মাস্টার, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সহসভাপতি ও আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক শেখ শফিউজ্জামান, সিনিয়র সাংবাদিক প্রশান্ত বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক সদস্য কাজল রেখা, সমাজসেবক মোবারক আলী, ইজিবাইক মালিক সমিতির সভাপতি মো. লাল্টু রহমান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সহসভাপতি আতিকুর রহমান জোয়ার্দ্দার স্বপন, আলমডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর সোহেল, সাংগঠনিক সম্পাদক কাইরুল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক বসিরুল আলম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতিক বিশ্বাস, আইসিটি বিষয়ক সম্পাদক ফাহিম ফয়সাল, প্রচার সম্পাদক জাফর জুয়েল, ধর্মবিষয়ক সম্পাদক কবি গোলাম রহমান, আব্দুল বারী, ইউনুছ আলী মিঠু, রোকন, হাসিবুল প্রমুখ।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে এম শাহাবুল হক বেনাপোল ট্রেন স্টপেজসহ চার দফা দাবি উত্থাপন করে বলেন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্বা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট চার দফা দাবি পূরণের জন্য আলমডাঙ্গাবাসীর পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি।



কমেন্ট বক্স