শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য আবু বক্কর সিদ্দিক আবুর ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ১৬-০৪-২০২৪ ইং
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য আবু বক্কর সিদ্দিক আবুর ইন্তেকাল


চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতরের দিন বেলা দুইটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃতকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও দুই পুত্রসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিন এশার নামাজের পৌর এলাকার বুজরুকগড়গড়ি মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে সুমিরদিয়া কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। এদিকে, তাঁর মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির নেতা-কর্মীসহ বিভিন্ন পর্যায় থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, ঈদের দিন সকালে আবু বকর সিদ্দিক আবু ঈদগাহ মাঠে গিয়ে ঈদের নামাজ আদায় করেছেন। সকালে সম্পূর্ণ সুস্থ ছিলেন। দুপুরে বুজরুকগড়গড়ি মাদ্রাসাপাড়ার নিজ বাড়িতে অবস্থানকালে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এসময় তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। এদিকে, আবু বক্কর সিদ্দিক আবুর মৃত্যুর সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে পরিবার, আত্মীয়-স্বজন ও রাজনৈতিক নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
মরহুমের জানাজা ও দাফনকার্যে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, অ্যাড. ওয়াহিদুজ্জামান বুলা, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার, সাধারণ সম্পাদক মাহামুদুর হাসান পল্টু, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির নেতা হাবিবুর রহমান বুলেট, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম আর মুকুল, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, জেলা যুবদলের সভাপতি শরীফুজ্জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, সাধারণ সম্পাদক এম এ তালহা, জেলা জাসাস-এর সভাপতি সহিদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, সদস্যসচিব হাকিম মুন্সি, জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শাহাজাহান খান, যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদসহ সকল উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এদিকে, বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক আবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু, সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ ও জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা।
এক শোক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আবু বকর সিদ্দিক আবুর মৃত্যুতে তার পরিবারবর্গ ও নিকটজনদের মতো আমিও সমব্যাথী। সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী মরহুম আবু বকর সিদ্দিক আবু চুয়াডাঙ্গা জেলা বিএনপিকে শক্তিশালী করতে নিবেদিতপ্রাণ ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। দোয়া করি, মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসিব এবং শোকার্ত পরিবারকে ধৈর্য্য ধারণের ক্ষমতা দান করেন।’



কমেন্ট বক্স