আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে ২০২৩ ও ২০২৪ অর্থবছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুরে এই মাঠ দিসব অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আকরাম হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমরা অত্র অঞ্চলে পরীক্ষামূলক ক্যাপসিকাম লাগাচ্ছি। কৃষকরা ক্যাপসিকাম লাগিয়ে অর্থনৈতিকভাবে সাফল্য লাভ করবে বলে আমরা আশাবাদী। কৃষি সম্প্রসারণ বিভাগ যশোর অঞ্চল খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলা, উপজেলায় ক্যাপসিক্যাম চাষে কৃষক ভাইদের উৎসাহিত করেছে। আলমডাঙ্গা উপজেলাতেও ২০২৩/২৪ অর্থবছরের জন্য টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই চাষাবাদ করা হচ্ছে।’ এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা কৃষি অফিসের উপ-সহকারী কর্মকর্তা সাকিলা পারভীন, জান্নাতুল ফেরদৌস, জাহিদুল ইসলাম, কৃষক আকরাম হোসেন প্রমুখ। সভায় চাষকৃত ক্যাপসিকাম প্রদর্শন করা হয়।
সমীকরণ প্রতিবেদন