শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে অসুস্থ নেতা-কর্মীদের বাড়িতে এমপি টগর

  • আপলোড তারিখঃ ০৮-০৪-২০২৪ ইং
জীবননগরে অসুস্থ নেতা-কর্মীদের বাড়িতে এমপি টগর

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিভিন্ন গ্রামে অসুস্থ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে গিয়ে তাদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নিয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। গতকাল রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার কেডিকে, উথলী, মনোহরপুর ও বাঁকা ইউনিয়নে অবস্থানরত অসুস্থ নেতা-কর্মীদের বাড়িতে উপস্থিত হন তিনি। এসময় তাদের চিকিৎসাসহ সার্বিক খোঁজখবর নেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু, বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, জিয়ারুল ইসলাম, ইসলাম ফারাজী, বিল্লাল হোসেন প্রমুখ।



কমেন্ট বক্স