শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে ইফতার ও দোয়া মাহফিল

  • আপলোড তারিখঃ ০৫-০৪-২০২৪ ইং
চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে ইফতার ও দোয়া মাহফিল

চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা, দামুড়হুদা, দর্শনা এবং আন্দুলবাড়ীয়ায় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠান করা হয়।

চুয়াডাঙ্গা:
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির হলরুমে এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. সাঈদ মাহমুদ শামিম রেজা ডালিম। এসময় জাতীয়তাবদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম আমন্ত্রিত আইনজীবীদের স্বাগত জানান। ইফতারে জেলা আইনজীবী সমিতির সভাপতি মহ. শামসুজ্জোহা, সাধারণ সম্পাদক তালিম হোসেন, সাবেক সভাপতি সেলিম উদ্দিন খান, সাবেক সভাপতি এম এম শাহজাহান মুকুল, সিনিয়র আইনজীবী ওয়াহেদুজ্জামান বুলা, মারুফ সারোয়ার বাবু, মইন উদ্দিন মইনুল, আসাদুজ্জামান, আহসান আলী, মাসুদ পারভেজ রাসেলসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

``

দর্শনা:
দর্শনা বন্ধুজন-৮৯ এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দর্শনা সরকারি কলেজের একাডেমি ভবনে এর আয়োজন করা হয়। এসময় দর্শনা সরকারি কলেজের প্রয়াত প্রতিষ্ঠাতা শিক্ষক-সহপাঠী বন্ধুদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন দর্শনা কাস্টমস্ কলনী জামে মসজিদের পেশ ঈমাম। ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী ও দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সফিয়ান। এসময় উপস্থিত থেকে বন্ধুজনের পক্ষে বক্তব্য দেন আব্দুস সামাদ আজাদ বিপু। তিনি বলেন, ‘আমরা দর্শনা সরকারি কলেজের ব্যাচের অনেক বন্ধুকে হারিয়েছি, আমাদের প্রিয় শিক্ষকদের হারিয়েছি। তাদের মাগফিরাত কামনা এবং সকল বন্ধু সময়ের প্রয়োজনে একত্রিত হতে একে অপরের চলার পথে খোঁজখবর রাখা প্রয়োজন। অসহায় বন্ধুদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করাই আমাদের এ অনুষ্ঠানের উদ্দেশ্য।’ এসময় উপস্থিত ছিলেন আব্দুল হাকিম, আজিজুল হক, সালাউদ্দিন কাজল, ইমতিয়াজ হোসেন, কচি, এটিএম খান রান, সরোজিৎ, আব্দুর রাজ্জাক প্রমুখ।

``

আন্দুলবাড়ীয়া:
দেশের কৃতী সন্তান ও এভার গ্রীন ডোনেশনের চেয়ারম্যান অস্ট্রেলিয়া প্রবাসী মুহিব আলমের উদ্যোগে আন্দুলবাড়ীয়া মুহাম্মাদিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে শিক্ষার্থী ও রোজাদারদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় মাদ্রাসা চত্বরে এর আয়োজন করা হয়। ইফতার ও দোয়া অনুষ্ঠানে সহযোগিতা করেন অস্ট্রেলিয়া প্রবাসী মাহমুদ আলম ও এভারগ্রিন ডোনেশন বাংলাদেশ, সাউথ বাংলা চ্যারিটি। এতে প্রধান অতিথি ছিলেন সাউথ বাংলা চ্যারিটির চেয়ারম্যান ফেরদৌস আলম। বিশেষ অতিথি ছিলেন সাউথ বাংলা চ্যারিটির ম্যানেজিং ডাইরেক্টর ফিরোজ আলম, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, সদস্য জুলফিকার আলী সুজাত ও শাখাওয়াত হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার শেখ ফরহাদ হোসেন সেলিম, আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকিদুল ইসলাম, অত্র মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা হাফেজ আবু মুসা, মোল্লা মকছেদুর রহমান টিক্কা, মিল্টন, পান্নু, হাসান, রুবেল, বাদশা, মহাসিন আলী, সুজন আলী ধাবকসহ অত্র মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিগণ।



কমেন্ট বক্স