শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা রামনগরে আগুণে পুড়ে তিন ছাগলের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৪-০৪-২০২৪ ইং
দর্শনা রামনগরে আগুণে পুড়ে তিন ছাগলের মৃত্যু

দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন রামনগরে অগ্নিকাণ্ডে গোয়াল ঘরে থানা তিনটি ছাগলের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রামনগর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে আব্দুল আজিজ হোসেনের বাড়ির রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে আগুন ছড়িয়ে পড়লে রান্নাঘরের পাশের গোয়াল ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দর্শনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের পৌঁছানোর পূর্বেই গোয়াল ঘরে থাকা তিনটি ছাগল পুড়ে যায়। এসময় সেখানে থাকা কয়েক মণ গমসহ কিছু জ্বালানি (খড়ি) পুড়ে ক্ষতি হয়।



কমেন্ট বক্স