বাংলা নববর্ষ-১৪৩১ উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও জীবননগরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় পৃথকভাবে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় বাংলা নববর্ষ-১৪৩১ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার ও পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম। উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহার উপস্থাপনায় সভায় আরও উপস্থিথ ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা সাবেক পৌর মেয়র এম সবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, আলমডাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক জিয়াউল ইসলাম, সরকারি স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, কোষাধ্যক্ষ আলাউদ্দিন, পলীø সঞ্চয় ব্যাংকের ম্যানেজার শেফালী বেগম, মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেজ উদ্দিন, যুবউন্নযন কর্মকর্তা হাসিবুল আলম, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আকতারুজ্জামান, কলাকেন্দ্রের সভাপতি রেবা রানী সাহা, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি কণ্ঠশিল্পী আশরাফুল হক লুলু, সাবেক চেয়ারম্যান মজিবর রহমান, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাশির উদ্দিন অ্যাটম প্রমুখ।’
প্রস্তুতি সভায় তিন দিনব্যাপী বৈশাখী মেলা আয়োজনের ব্যাপারে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। প্রথম দিন মঙ্গল শোভাযাত্রায় সকলকে অংশগ্রহণ করতে অনুরোধ করা হয়েছে। এছাড়াও প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশিত হবে।
জীবননগরে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জীবননগর:
জীবননগরে বাংলা নববর্ষ-১৪৩১ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল ও জীবননগর সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম। এছাড়া সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বাংলা নববর্ষ উদ্যাপনে পহেলা বৈশাখের দিন নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সমীকরণ প্রতিবেদন