শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৩-০৪-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে সাজা সিআর পরোয়ানাসহ তিনটি সিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি হাসানুজ্জামান লিটন গ্রেপ্তার হয়েছে। গতকাল মঙ্গলবার যশোর জেলার বাঘারপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার মুন্সি ওলিউল্লাহ আহম্মেদ বাবলুর ছেলে ও জ্যোতি এন্টারপ্রাইজের প্রোপাইটার।

জানা গেছে, গতকাল চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলীর তত্ত্বাবধানে এসআই ভবতোষ রায়, মেফাউল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে বাঘারপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে হাসানুজ্জামান লিটনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি সেসন-১৯০/১২, সিআর-২৬৪/১২, প্রসেস-৪৮/১৬ (সাজাপ্রাপ্ত) সংক্রান্তে বিজ্ঞ আদালত এক বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানা ও এসসি-১৯১/১৩, প্রসেস-৬১/১৭ সংক্রান্তে বিজ্ঞ আদালতের এক বছরের কারাদণ্ড এবং বাহান্ন লাখ টাকা জরিমানাসহ সেসন-৩৬৭/১৩, প্রসেস-৫৮৭/১৭ সংক্রান্ত গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত পলাতক আসামি। গ্রেপ্তারের পর আসামি হাসানুজ্জামান লিটনকে গতকালই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।



কমেন্ট বক্স