চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পুরান ঢাকার একটি রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি জাফর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিভিল সার্ভিস কমিশন (পিএসসির) পরিচালক আনিসুর রহমান, চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণের সদ্য সাবেক সভাপতি মাসুম বিল্লাহ্, সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন ও সাবেক সভাপতি সাইদ ফাহাদ। সভাপতিত্ব করেন শিমুল হোসেন ও সঞ্চালনা করেন মীর মুকীত। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা মণ্ডলীসহ একঝাঁক শিক্ষার্থী।
সমীকরণ প্রতিবেদন