শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা সাহিত্য পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

  • আপলোড তারিখঃ ০১-০৪-২০২৪ ইং
আলমডাঙ্গা সাহিত্য পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আলমডাঙ্গা সাহিত্য পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার আলমডাঙ্গা ফুডপার্ক হোটেলে ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক ওমর আলী মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু। তিনি বলেন, পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। শুধুমাত্র রমজান মাস নয়, সবসময় সততা ও নিষ্ঠার সাথে কবিতা, গল্পে, প্রবন্ধে সত্য লেখার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি বলেন, ‘আমরা যারা সাংবাদিকতা করি, তারাও পবিত্র মাসে শপথ নেব সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার।’

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি ও সাহিত্যিক হামিদুল ইসলাম আজম, গাঙচিল সাহিত্য পরিষদের সভাপতি কবি জামিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কবি হাবিবুর রহমান মজুমদার, সাহিত্য পরিষদের সাংগাঠনিক সম্পাদক কবি গোলাম রহমান চৌধুরি, কবি সিদ্দিকুর রহমান, কবি মহসীনুজ্জামান চান্দ, কবি জাহাঙ্গীর হোসেন, মোবারক হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন কবি সিদ্দিকুর রহমান।



কমেন্ট বক্স