শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ইজিবাইক ও পাখিভ্যানের দখলে আলমডাঙ্গা শহর,যানজটে জনজীবনে ভোগান্তি

  • আপলোড তারিখঃ ০১-০৪-২০২৪ ইং
ইজিবাইক ও পাখিভ্যানের দখলে আলমডাঙ্গা শহর,যানজটে জনজীবনে ভোগান্তি

আলমডাঙ্গায় ইজিবাইক ও ব্যাটারিচালিত পাখিভ্যানের দাপটে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। দিনের শুরু থেকে রাত পর্যন্ত আলমডাঙ্গা উপজেলা শহরে প্রধান প্রধান সড়কে ইজিবাইক ও ব্যাটারিচালিত পাখিভ্যান যানজটের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় এই সমস্য নিরসনে অভিযান চালানো হলেও যেখানে সেখানে যাত্রী ওঠানামা, যত্রতত্র পার্কিংয়ের কারণে সড়কে ভোগান্তি কমছে না।

আলমডাঙ্গাবাসীসহ আশেপাশের উপজেলা থেকে এই শহরে চলাচলকারী বিভিন্ন যানবাহন ও পথচারীরা অভিযোগ করেন, যেদিকে চোখ যায়, শুধু ব্যাটারিচালিত পাখিভ্যান, এই শহর যেন পাখিভ্যানের সাম্রাজ্য। এসব বাহনের মূল চালিকাশক্তি বিদ্যুৎ। যার একটি গাড়ির চার্জ হতে সময় চলে যায় দিনের অর্ধেক সময়। এরপরেও আলমডাঙ্গা শহরে দিন দিন ব্যাটারিচালিত পাখিভ্যানের দৈরাত্ম বেড়েই চলেছে। ফলে যানজট সৃষ্টিসহ বিভিন্ন সময় ঘটছে দুর্ঘটনা।

স্থানীয়রা আরো অভিযোগ করেন, প্রশাসনের নজরদারির অভাবে শহরের অলি-গলিতে এসব ইজিবাইক ও পাখিভ্যানের কারণে সৃষ্টি হচ্ছে যানজটের। তবে এসব যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা নেওয়া না হলে ভবিষ্যতে যানজট ও দুর্ঘটনা আরও বৃদ্ধি পাবে। সাধারণ মানুষ যানজটে বিরক্ত হয়ে অন্য শহরে চলাচল ও যাওয়া-আসা শুরু করলে শহরের ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হবে। ছোট একটা শহরে এত পরিমাণ ট্রাক, ইজিবাইক ও পখিভ্যান চলাচল করা কষ্টসাধ্য। সড়কের ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি যানবাহন শহরে চলাচল করার কারণেই প্রধানত এই যানজট সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস বলেন, শহরের যানজট নিরসনের বিষয়টি আইনশৃঙ্খলা কমিটির সভায় একাধিকবার আলোচনায় এসেছে। থানা থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করা হয়েছে। এরপরও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সমস্য সমাধানে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আমাদের অভিযান আরও বাড়ানো হবে।



কমেন্ট বক্স