শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ক্ষুদ্র খামারি পরিবারের ঈদ আনন্দ ম্লান

  • আপলোড তারিখঃ ৩১-০৩-২০২৪ ইং
গাংনীতে ক্ষুদ্র খামারি পরিবারের ঈদ আনন্দ ম্লান

দেড় শতাধিক মুরগী বিক্রি করে ঈদের নতুন জামা-কাপড় কেনাকাটা করা ছাড়াও স্কুলের বেতন দেওয়ার কথা ছিল। আর বাকি টাকা দিয়ে আবারও নতুন করে মুরগীর বাঁচ্চা কিনে খামারটি চালু রাখতে চেয়েছিল, কিন্তু সেটি আর হলো না। পরিবারে সকলেরই ঈদের আনন্দ ম্লান হয়ে গেল। ঘুরে দাঁড়াতেও অন্তত ছয় মাস সময় লাগবে। এমনিভাবে আক্ষেপ করে কথাগুলো বলছিলেন স্কুলছাত্র হৃদয়। সে মেহেরপুরের গাংনীর পশ্চিম মালসাদহ গ্রামের টেপিপাড়ার হামিদুল ইসলামের ছেলে। গত শুক্রবার দিবাগত রাতে পূর্ব শত্রুতার জেরে খামারের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেড় শতাধিক মুরগী পরিকল্পিতভাবে মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এমনি দাবি করেছে হৃদয়।

হৃদয়ের বাবা হামিদুল ইসলাম জানান, নিজে ও ছেলে মিলে বাড়ির ছাদে একটা মুরগীর খামার দেন। এখান থেকে যা আয় হয়, তা দিয়ে সংসার ও ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ দেওয়া হতো। বাড়ির প্রাচীরের সাথেই রয়েছে বৈদ্যুতিক সংযোগ। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে সেই বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। সেই সাথে কোনো গ্যাস ছেড়ে দিয়েছিল। এতে গরমে সব মুরগী ক্রমান্বয়ে মারা যাচ্ছে। মধ্যরাত থেকে মরতে থাকে মুরগী। মৃতপ্রায় কিছু মুরগী প্রতিবেশীদের দেওয়া হয়েছে। বাকি মুরগী মাটিতে পুঁতে ফেলা হচ্ছে বলেও জানান তিনি।

হৃদয়ের মা বেলি খাতুন জানান, অন্যান্য দিনের মতো মধ্যরাত পর্যন্ত ছাদে মুরগীর খামারে কাজ করা হয়েছে। তারপর ঘরে আসার কিছুক্ষণ পর মুরগীর সাড়া-শব্দ না পেয়ে খোঁজ নিতে গিয়ে মুরগী মরতে দেখা যায়। জানামতে কারো সাথে শত্রুতা নেই। তবে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে একজনের সাথে। তিনিই এ ধরনের ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স