চুয়াডাঙ্গায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করেছে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ)। গতকাল শুক্রবার বিকেলে এনসিটিএফ চুয়াডাঙ্গা শাখার উদ্যোগে আর্থিকভাবে অসচ্ছল ও সুবিধা বঞ্চিত প্রায় ৪০ জন শিশুর মাঝে ইফতার বিতরণ করা হয়। এসময় ইফতার বিতরণের পাশাপাশি শিশুরা গজল, হামদ-নাত তিলাওয়াত করে শোনায় এবং বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশ নেয়। ইফতার পেয়ে শিশুরা অনেক আনন্দিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিটিএফ চুয়াডাঙ্গা শাখার সহসভাপতি আয়াতুল্লাহ শাফি, শিশু গবেষক ওমায়ের হাসান, লামইয়া তাসফিয়া রজনী, শিশু সাংবাদিক রাইসুল ইসলাম নোবেল, সাংগঠনিক সম্পাদক আর্নিকা তাবাসসুম ও চাইল্ড পার্লামেন্ট মেম্বার তাহসীন জান্নাত মাওয়া। এছাড়াও সাধারণ সদস্যদের মধ্যে তামিম সালাম, সালমা মালিহা, সাবা, প্রমিক, রাফিন, অন্তু, মুহিত মুস্তাকিম, অরনী, মাসুদ, মাহিন, শিথিল, স্বচ্ছ, তাজমেরি আফরোজ, তাসনিম ছোয়া, অর্পণ, অরিন, রাফি এবং এনসিটিএফ চুয়াডাঙ্গা’র জেলা ইয়ুথ মেন্টর সাইফুল্লাহ সাদিক সৌরভ প্রমুখ। ইফতার বিতরণ শেষে এনসিটিএফ সদস্যরা একত্রিত হয়ে তাদের ইফতার সম্পন্ন করে এনং পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা করে।
সমীকরণ প্রতিবেদন