শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় ইউপি সদস্য আতিয়ারের ভাইয়ের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ২৮-০৩-২০২৪ ইং
আন্দুলবাড়ীয়ায় ইউপি সদস্য আতিয়ারের ভাইয়ের ইন্তেকাল

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য শেখ আতিয়ার রহমানের সহোদর শেখ কেরামত আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বুধবার বেলা দুইটায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে নিজ বাড়িতে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
গতকাল বুধবার সন্ধ্যা সাতটায় আন্দুলবাড়ীয়ার পীরে কামেল হযরত খাজা পারেশ সাহেবের রওজা কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম মোক্তার, জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও মাইটিভি সিনিয়র রিপোর্টার এস কে লিটন, ব্যবসায়ী ও সমাজসেবক মো. আব্দুল লতিফ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স