চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়ন পরিষদের উদ্যোগ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার গড়াইটুপি ইউনিয়ন পরিষদ চত্বরে দুই শতাধিক মানুষকে নিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজুর সার্বিক সহযোগিতায় ও পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন গড়াইটুপি ইউনিয়ন মুক্তিযোদ্ধাবিষয়ক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. নুরুল ইসলাম, আনসার আলী, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের সচিব হাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা বাচ্চু মিয়া, জামির হোসেন, সাদেক আলী, আব্দুস সালাম আকিব, মানোয়ার হোসেন, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের সকল সদস্য প্রমুখ।
এদিকে, মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা মানবসেবা সংঘের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জুগিন্দা কেন্দ্রীয় জামে মসজিদে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন জুগিন্দা গ্রামের দুবাই প্রবাসী ইউসুফ, কুয়েত প্রবাসী সাহারুল ও মালয়েশিয়া প্রবাসী রিমোক।
মাহফিলে সংগঠনটির উপদেষ্টা আশিকুর রহমান, সভাপতি রওফন আহমেদ, সহসভাপতি সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, যুগ্ম সম্পাদক রিদয়, কোষাধ্যক্ষ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং সংগঠনটির ভবিষ্যৎ সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জুগিন্দা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ সৈয়দ আলী।
সমীকরণ প্রতিবেদন