জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সানোয়ার হোসেন বিশ্বাসের বাবা খোদা বক্স (৯২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত সোমবার দিবাগত রাত পৌনে ১২টায় বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আন্দুলবাড়ীয়ার পীরে কামেল হযরত খাজা পারেশ সাহেবের রওজা কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, বাঁকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) খলিলুর রহমান, বাবলুর রহমান, ব্যবসায়ী ও সমাজসেবক মো. আব্দুল লতিফ বিশ্বাস, সমাজসেবক ডা. খন্দকার মো. মিজানুর রহমান, মহাসিন আলী খান, সাবেক ইউপি মেম্বার শেখ হাফিজুর রহমান হাফিজ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন লোকমোর্চার সভাপতি শেখ সেকেন্দার আলী প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন