শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ থেকে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৫-০৩-২০২৪ ইং
ঝিনাইদহ থেকে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার


ঝিনাইদহ থেকে হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানার পলাতক আসামি মো. হৃদয় মোল্লাকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। হৃদয় মোল্লা ঝিনাইদহ সদর উপজেলার বৈডাংগা গ্রামের ছমিরুল ইসলাম ওরফে টাইগারের ছেলে। র‌্যাব-৬ জানায়, গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, ঝিনাইদহ সদর থানার হত্যা মামলার পলাতক আসামি মো. হৃদয় মোল্লা বৈডাংগা গ্রামে এলাকায় অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে অভিযানিক দলটি সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



কমেন্ট বক্স