শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অস্বাস্থ্যকর মুরগীর মাংস জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

  • আপলোড তারিখঃ ২৪-০৩-২০২৪ ইং
অস্বাস্থ্যকর মুরগীর মাংস জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

জীবননগরে মূল্য-তালিকা না টাঙানো ও ফ্রিজে বিক্রির জন্য অস্বাস্থ্যকরভাবে মাংস সংরক্ষণের অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ফ্রিজে সংরক্ষণ করা এক মণ মুরগীর মাংস মাটিতে পুঁতে ফেলা হয়। গতকাল শনিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

সজল আহম্মেদ জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে শনিবার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় পোল্ট্রির, মাছ-মাংস, তরমুজ, ডিম ও মুদি দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। পরে মেসার্স মিম পোল্ট্রি হাউস নামের মুরগীর একটি পাইকারি দোকানে তদারকি করে ভাউচার কারসাজি ও ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা, মূল্য-তালিকা প্রদর্শন না করা ও ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে মাংস সংরক্ষণ করে বিক্রির প্রমাণ পাওয়া যায়।

``

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৩ ও ৪৫ ধারায় দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আর বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষিত ১ মণ মুরগীর মাংস মাটিতে পুঁতে নষ্ট করা হয়।
সজল আহম্মেদ আরও জানান, এদিন সব ব্যবসায়ীকে পুরাতন দাঁড়িপাল্লার পরিবর্তে ডিজিটাল স্কেল ব্যবহার, ন্যায্যমূল্যে পণ্য বেচাকেনা, ভাউচার সংরক্ষণ ও মূল্য-তালিকা প্রদর্শন করতে বলা হয়। পরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে সহযোগিতা করে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।



কমেন্ট বক্স