শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ১৯৫ বোতল ফেনসিডিলসহ পিতা-পুত্র গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৪-০৩-২০২৪ ইং
দর্শনায় ১৯৫ বোতল ফেনসিডিলসহ পিতা-পুত্র গ্রেপ্তার

দর্শনায় ১৯৫ বোতল ফেনসিডিলসহ পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা। পুলিশ জানায়, দর্শনা থানার এসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে গত শুক্রবার রাতে দর্শনার রাঙ্গিয়ারপোতা গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় গ্রামের উত্তরপাড়ার রকিম মিয়ার বসতঘরের খাটের নীচ থেকে ৪৫ বোতল ও তার ছেলে রিপন মিয়ার (২৯) বসতঘরের খাটের নীচ থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।



কমেন্ট বক্স