নিরাপদ সড়ক চাই (নিসচা) চুয়াডাঙ্গা জেলা শাখার ২০২৪-২৫ মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে অ্যাড. মানিক আকবর ও সাধারণ সম্পাদক জাকির হোসেন পুনরায় নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটায় নিরাপদ সড়ক চাই (নিসচা) চুয়াডাঙ্গা জেলা শাখা কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন- সহসভপতি পদে নুরুন্নাহার কাকলী, অ্যাড. রফিকুল ইসলাম ও কানিজ সুলতানা। সহসাধারণ সম্পাদক পদে জামান আখতার, শামীম আহম্মেদ বিপ্লব ও কামরুজ্জামান সেলিম। সাংগঠনিক সম্পাদক পদে মো. শামিম হোসেন, অর্থ সম্পাদক পদে কাজী রফিকুল হক, দপ্তর সম্পাদক পদে শেখ লিটন, প্রচার সম্পাদক পদে রোমান হোসেন রাহুল, প্রকাশনা সম্পাদক পদে মাহফুজ মামুন, আইনবিষয়ক সম্পাদক পদে অ্যাড. শরিফ উদ্দীন হাসু, সাংস্কৃতিক সম্পাদক পদে দিলরুবা খাতুন, মহিলাবিষয়ক সম্পাদক পদে তানজিলা মনোয়ারা মিনি, দুর্ঘটনা বিষয়ক সম্পাদক জিসান আহমেদ, সমাজকল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মামুন মোল্লা, কার্যকরি সদস্য পদে রিচার্ড রহমান, মাজেদুল ইসলাম, শেখ পিণ্টু, ইসমাইল হোসেন, হুসাইন মালিক, ওবাইদুর রহমান তুহিন, হাফিজুর রহমান ও ইন্তাজুল হক।
কমিটিতে উপদেষ্টা পদে রয়েছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা (পদাধিকার বলে), চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান (পদাধিকার বলে), চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু (পদাধিকার বলে), অধ্যক্ষ হামিদুল হক মুন্সি ও কিশোর কুমার কুন্ডু। কমিটি গঠন শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের সৌজন্যে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সমীকরণ প্রতিবেদন