শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে শিল্পপতি ডাবু চৌধুরীর মতবিনিময়

  • আপলোড তারিখঃ ২২-০৩-২০২৪ ইং
আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে শিল্পপতি ডাবু চৌধুরীর মতবিনিময়

আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ঢাকা মহানগর উত্তরের দারুস সালাম থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক শিল্পপতি ও সমাজসেবক মোমিন চৌধুরী ডাবু। গতকাল শুক্রবার তিনি আলমডাঙ্গা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। ডাবু চৌধুরী আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের কুমারী গ্রামের বাসিন্দা।

মতবিনিময়কালে মোমিন চৌধুরী ডাবু বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছি। ঢাকায় আলমডাঙ্গা এলাকার মানুষ যারাই আমাদের কাছে গেছে, তাদের জন্য কাজ করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে কাজ করব। আপনারা সাংবাদিক, আপনারা সমাজের সঠিক সংবাদটি নিরপেক্ষভাবে তুলে ধরবেন। আপনাদের একটা লেখার মাধ্যমে সমাজের বাস্তব চিত্র উঠে আসবে। কারণ সাংবাদিকেরা সমাজের আয়না।’

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সিনিয়র সাংবাদিক প্রশান্ত বিশ্বাস, যুগ্ম সম্পাদক তানভীর সোহেল, সাংগঠনিক সম্পাদক কাইরুল মামুন, সহসম্পাদক সাহাবুল ইসলাম, আইটি বিষয়ক সম্পাদক ফাহিম ফয়সাল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতিক বিশ্বাস, প্রচার সম্পাদক হাসিবুল হক, নির্বাহী সদস্য জাফর জুয়েল প্রমুখ।

উল্লেখ্য, মোমিন চৌধুরী ডাবু প্রতিবছর ঈদ ও বিভিন্ন জাতীয় দিবসে এলাকার দুস্থ ও অসহায় মানুষদের মাঝে চিকিৎসা সেবা বিভিন্ন আর্থিক সহায়তা, রক্ত দান কর্মসূচি ও বস্ত্রদান করেন।



কমেন্ট বক্স