মেহেরপুরের গাংনী স্বপ্ন কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চলমান ২০২৪ সালের কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষায় গাংনী স্বপ্ন কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টার থেকে উত্তীর্ণ শিক্ষার্থী আশিক ও আখি গতকাল শুক্রবার এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।
ইফতার মাহফিলে ভাষা শিক্ষা সেন্টারের পরিচালক হাসানুজ্জামান হাসানসহ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। ইফতারির পূর্বে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. শাহিন আলম।
এদিকে, ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদপুকুরিয়া গ্রামের আ. মান্নান এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। গতকাল বাদপুকুরিয়া বায়তুন নূর জামে মসজিদে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাদপুকুরিয়া গ্রামের মতি মিয়ার ছেলে সমাজ সেবক এবং বিশিষ্ট ব্যবসায়ী আ. মান্নানের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ৩ নম্বর সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোজাম্মেল হোসেন, ডাকবাংলা ত্রিমহনি চাল কল মিল মালিক সমিতির সভাপতি ও মসজিদের সভাপতি মোয়াজ্জেম হোসেন, ডহরপুকুরিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা মোহাম্মদ জাহিদুর রহমান সালেহী, বাদপুকুরিয়া বায়তুন নূর জামে মসজিদের খতিব ইব্রাহিম হোসেন, মসজিদের সাবেক ইমাম আকমল মিয়া প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন