শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল

  • আপলোড তারিখঃ ২২-০৩-২০২৪ ইং
ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল

ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের ফুড সাফারি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করে ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরাম। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আজিম উল আহসান পিপিএম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ড. এম হারুন-অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি এম রায়হান ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ।

ইফতার মাহফিলের আলোচনা সভায় সভাপতিত্বে করেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান। পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাজিব হাসান। এ সময় সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, নিজাম জোয়ারদার বাবলু, শেখ সেলিম, আমিনুল ইসলাম লিটন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন ও কোষাধ্যক্ষ লোটাস রহমান সোহাগসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স