শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ৫ শ গ্রাম গাঁজাসহ শুকুর আলী আটক

  • আপলোড তারিখঃ ২২-০৩-২০২৪ ইং
দর্শনায় ৫ শ গ্রাম গাঁজাসহ শুকুর আলী আটক

দর্শনায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ শ গ্রাম গাঁজাসহ শুকুর আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা থানাধীন কুড়ুলগাছি কবরস্থানের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক শুকুর আলী দামুড়হুদার সুবুলপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে। দর্শনা থানা সূত্রে জানা যায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নেতৃত্বে গতকাল দুপুরে কুড়ুলগাছিতে ফোর্স নিয়ে অভিযান চালান এসআই সোহেল রানা।

অভিযানে শুকুর আলীর গতিবিধি সন্দেহ হওয়ায় তাকে আটক করা হলে তার নিকট থেকে ৫ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গতকালই উদ্ধারকৃত মাদকদ্রব্য তালিকা মোতাবেক জব্দ করে আসামি শুকুর আলীর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে।



কমেন্ট বক্স