শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সাবেক এমপি ছহিউদ্দিনের মৃত্যুবার্ষিকী পালিত

  • আপলোড তারিখঃ ২২-০৩-২০২৪ ইং
মেহেরপুরে সাবেক এমপি ছহিউদ্দিনের মৃত্যুবার্ষিকী পালিত

মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধা, সাবেক জাতীয় সংসদ সদস্য ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত মোহাম্মদ ছহিউদ্দিনের ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে শহরের ছহিউদ্দিন ডিগ্রি কলেজে পুষ্পস্তবক অর্পণ, স্মরণ সভা ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।

বিশেষ অতিথি ছিলেন ছহিউদ্দিন ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম, কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও জজ কোর্টের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, জাতীয় মহিলা সংস্থার সভাপতি শামীম আরা হিরা, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন প্রমুখ।



কমেন্ট বক্স