ভারতীয় নাগরিক শ্রমতি কাজলি দাস (৪৭) ও তার ছেলে প্রান কুমার দাসকে (২৫) ভারতে ফেরত পাঠানো হয়েছে। দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ আতিকুর রহমান জানান, ২০২৩ সালের ১ নভেম্বর ভারতের চব্বিশ পরগোনা জেলার মথুরা গ্রামের পরান দাসের স্ত্রী শ্রমতি কাজলি দাস ও তার ছেলে প্রান কুমার দাস ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় পুলিশ তাদের আটক করে। পরের দিন পুলিশ তাদের বিনা পাসপোর্টে বাংলাদেশে প্রবেশের দায়ে আদালতের মাধ্যমে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠায়।
অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে আদালতের দণ্ডিত সাজার মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ভারতে ফেরত পাঠানো হয়। পতাকা বৈঠকে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মন মোহন ও গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি ভিতাসি এইচ, গেদে ইমিগ্রেশন ইনচার্জ এসকে বোস, কাস্টমস সুপারেন্টেন্ট সুব্রত মন্ডল, কৃষ্ণগঞ্জ থানার এসআই সামসুর রহমান, দর্শনা থানার এসআই টিপু সুলতান, দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এসআই আতিক রহমান, এএসআই শফিক, এএসআই মোমিন, ডিএসবি এএসআই মাসুদ, কাস্টমস সুমন মুন্সি, ঝিনাইদহ জেলা পুলিশ ও কারারক্ষী সহ উভয় দেশের থানা পুলিশ উপস্থিত ছিলেন।
সমীকরণ প্রতিবেদন