শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় তালিকাভুক্ত চাষীদের মধ্যে পাটবীজ ও সার বিতরণ

  • আপলোড তারিখঃ ২১-০৩-২০২৪ ইং
আলমডাঙ্গায় তালিকাভুক্ত চাষীদের মধ্যে পাটবীজ ও সার বিতরণ

আলমডাঙ্গা উপজেলায় তালিকাভুক্ত পাট চাষীদের মাঝে বিনা মূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। তিনি বলেন, বাংলাদেশ সোনালি আঁশের জন্য বিখ্যাত ছিল। কিন্তু ষড়যন্ত্রকারীদের কারণে আমাদের গৌরব আজ ধুলিস্যাৎ হয়ে গেছে। সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশের কৃষকেরা যাতে পাটের উৎপাদন বাড়াতে পারে, সরকার সেই চেষ্টা অব্যাহত রেখেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রেহেনা পারভিন ও উপজেলা পাট অধিদপ্তরের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেন।



কমেন্ট বক্স