শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৫০ হাজার টাকা জরিমানা গুনলেন পুকুর মালিক

  • আপলোড তারিখঃ ২০-০৩-২০২৪ ইং
৫০ হাজার টাকা জরিমানা গুনলেন পুকুর মালিক

আলমডাঙ্গার পোয়ামারী গ্রামে স্কেভেটর দিয়ে পুকুর সংস্কারের নামে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির দায়ে আমির হোসেন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করেন। তাৎক্ষণিক তিনি জরিমানার টাকা পরিশোধ করেন। আমির হোসেন আলমডাঙ্গা উপজেলার পোয়ামারী গ্রামের মৃত জিয়ামদ্দিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ডাউকি ইউনিয়নের পোয়ামারী গ্রামের আমির হোসেন গত কয়েকদিন যাবৎ তার পুকুর সংস্কারের জন্য দায়িত্ব দেন হাবিবুর রহমান রঞ্জুকে। তিনি পুকুর সংস্কারের নামে ওই পুকুরের মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করছিলেন। এতে মাটি পরিবহণে ব্যবহৃত ট্রাক্টর চলাচলে সাধারণ মানুষের যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় ওই পুকুরের মালিক আমির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। তিনি জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধ করেন।



কমেন্ট বক্স