শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের গাংনীতে র‌্যাবের অভিযানে পলাতক আসামি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২০-০৩-২০২৪ ইং
মেহেরপুরের গাংনীতে র‌্যাবের অভিযানে পলাতক আসামি গ্রেপ্তার

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে শেখ লুৎফর রহমান জুয়েল (৩৩) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত সোমবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পৌরসভার কেদারগঞ্জ বাজারের মহিলা কলেজ রোডে অবস্থিত ইফতি ট্রেডার্স অ্যান্ড ক্রাউন সিমেন্ট দোকানের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লুৎফর রহমান জুয়েল সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজার এলাকার আব্দুল ওহাবের ছেলে। র‌্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের কমান্ডার এএসপি মনিরুজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস দল তাকে গ্রেপ্তার করে।

গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের কমান্ডার এএসপি মনিরুজ্জামান। র‌্যাব সূত্রে জানা গেছে, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজার এলাকার আব্দুল ওহাবের ছেলে শেখ লুৎফর রহমান জুয়েল বিভিন্ন মেয়াদে ১২টি মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য সাতক্ষীরার কালিগঞ্জ থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।



কমেন্ট বক্স