শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে লাটাহাম্বারে ট্রাকের ধাক্কা, জখম ৫

  • আপলোড তারিখঃ ২০-০৩-২০২৪ ইং
চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে লাটাহাম্বারে ট্রাকের ধাক্কা, জখম ৫

মেহেরপুর সদর উপজেলার দরবেশপুরে ট্রাকের ধাক্কায় লাটাহাম্বার উল্টে পাঁচজন জখম হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। আহতরা হলেন- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের গোকুলখালী গ্রামের আবুল হোসেনের ছেলে কাজল (৩৮), একই এলাকার কালু মিয়ার ছেলে লাল্টু (৩০), কাশেম আলী (৭০), মজিবারের ছেলে নাজমুল (৪৮) ও একই উপজেলার গোপিনগর গ্রামের সামসুল হকের ছেলে রমজান আলী (৩৫)।

জানা গেছে, গতকাল বিকেলে মেহেরপুর থেকে পাটভর্তি লাটাহাম্বারটি গোকুলখালী গ্রামে যাচ্ছিলো। পথে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের দরবেশপুর বাজারে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক লাটাহাম্বারটিকে ধাক্কা দেয়। এসময় লাটাহাম্বারটি উল্টে গেলে লাটাহাম্বারের উপরে থাকা পাঁচজন দিনমজুর কাজল, লাল্টু, কাশেম আলী, নাজমুল ও রমজান আলী জখম হন।

``

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জোবাইদা জামাল জয়া তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।



কমেন্ট বক্স