শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার কানাইডাঙ্গায় অগ্নিকাণ্ডে ঘরবাড়ি পুড়ে ছাই

  • আপলোড তারিখঃ ১৮-০৩-২০২৪ ইং
দামুড়হুদার কানাইডাঙ্গায় অগ্নিকাণ্ডে ঘরবাড়ি পুড়ে ছাই

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কানাইডাঙ্গা গ্রামের মৃত মোবার আলীর ছেলে জাহাঙ্গীর আলমের (ভেদু কলেরা) বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে।

গতকাল সোমবার বেলা দুইটার দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, কানাইডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়িতে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লেগে যায়। আগুন দেখে তারা চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। ততক্ষণে বসতবাড়িতে থাকা আসবাবপত্রসহ সব পুড়ে ছাই হয়ে যায়। এতে করে জাহাঙ্গীর আলমের প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার সব শেষ হয়ে গেল। আগুন আমাকে শেষ করে দিয়েছে। আমার সব পুড়ে শেষ।’ দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা বলেন, ‘আমি ঘটনা শুনেছি এবং তাদের অফিসে আসার জন্য বলেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার দরকার আমরা করব।’



কমেন্ট বক্স