মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানে জরিমানা

  • আপলোড তারিখঃ ১৮-০৩-২০২৪ ইং
ঝিনাইদহে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানে জরিমানা

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ঝিনাইদহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের। এসময় মূল্য-তালিকা না থাকা, রঙিন চিপস বিক্রি করা, উৎপাদিত মুড়ির বাজারজাতকরণের সময় ও মেয়াদ না দেওয়ার অপরাধে শহরের নতুন হাটখোলা, তহ বাজার ও এইচএসএস সড়কের ৩টি প্রতিষ্ঠানে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা ক্যাবের সাধারণ সম্পাদক শরিফা খাতুনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে মিস্ত্রীপাড়ার জয়