শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিতুদহ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটির অনুমোদন

  • আপলোড তারিখঃ ১৭-০৩-২০২৪ ইং
তিতুদহ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটির অনুমোদন

চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তিতুদহ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল শনিবার এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলামিন হোসেন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে সজিব হোসেন দায়িত্ব পেয়েছেন। গত কয়েকদিন আগে তিতুদহ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি বলা হয়েছে, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহম্মেদ ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের নির্দেশনায় তিতুদহ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের মাধ্যমে তিন বছর মেয়াদী আংশিক কমিটির অনুমোদন দেয়া হলো।

কমিটিতে সভাপতি সভাপতি হিসেবে ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলামিন হোসেন, সহসভাপতি তিতু মিয়া, নিশান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক  সজিব হোসেন, প্রচার সম্পাদক জাহিদ হোসেন, সদস্য হিসেবে নাসির আলী দায়িত্ব পেয়েছেন। ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।



কমেন্ট বক্স