শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সাংবাদিকদের নিয়ে কৃষি বিষয়ক কর্মশালা

  • আপলোড তারিখঃ ১৭-০৩-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের নিয়ে কৃষি বিষয়ক কর্মশালা

চুয়াডাঙ্গায় সাংবাদিকদের নিয়ে কৃষি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৬মার্চ) বেলা ১১টায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই এবং দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি রাজীব হাসান কচি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭১ টিভির জেলা প্রতিনিধি এম.এ.মামুন, জিটিভির জেলা প্রতিনিধি রিফাত রহমান ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি রুবাইত বিন আজাদ সুস্থির। কর্মশালায় কৃষি বিষয়ক বিভিন্ন সফলতার কথা তুলে ধরেন কৃষক আব্দুর রাজ্জাক। কর্মশালায় পানির ব্যবহার কম করে, রাসায়নিক সার ব্যবহার ছাড়া বিষমুক্ত কৃষি পণ্য উৎপাদন এবং আধুনিক কৃষি ব্যবস্থা সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বারোপ করা হয়।



কমেন্ট বক্স