চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির সাধারণ সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নিচতলায় এই সভা ও ইফতার অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মহ. শামশুজ্জোহার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাড. মইন উদ্দীন মইনুল।
এসময় জেলা আয়কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি সেলিম উদ্দিন খান, আয়কর আইনজীবী সমিতির নেতা আকসিজুল ইসলাম রতন, ওয়ালিউল আকরাম সুজন, সমিতির সদস্য মজিবুল হক চৌধুরী, এমএম শাহজাহান মুকুল, নুরুল ইসলাম, আসম আব্দুর রউফ, ওয়াহেদুজ্জামান বুলা, এমএম মনোয়ার হোসেন, তালিম হোসেন, শফিকুল ইসলাম শফি ও সৈয়দ ফারুক উদ্দিন আহম্মেদসহ আয়কর আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বর্তমান কমিটির মেয়াদ চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং জুলাই থেকে জুন পর্যন্ত নতুন কমিটি গঠন করার লক্ষ্যে বর্তমান কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়। আগামীতে জুলাই থেকে জুন পর্যন্ত ১ বছরের কমিটি দায়িত্ব পালন করবে। ইফতারে সাবেক সভাপতি মনিরুজ্জামান মনিসহ প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা এবং অ্যাড. রেজাউল হকের মায়ের মৃত্যুতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আয়কর আইনজীবী সমিতির সদস্য শামীম রেজা ডালিম।
সমীকরণ প্রতিবেদন