শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা

  • আপলোড তারিখঃ ১৫-০৩-২০২৪ ইং
জীবননগর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা

জীবননগর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর।

সভায় বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজ, জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহাজ্জত মির্জা, সীমান্ত ইউপি চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান প্রমুখ।



কমেন্ট বক্স