জীবননগর অফিস:
জীবননগর উপজেলা চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার ওসি (তদন্ত) আবু সাঈদ, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও, হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ^াস, সীমান্ত ইউপি চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, ধোপাখালী বিওপি কমান্ডার ও জীবননগর বিশেষ ক্যাম্প কমান্ডার।
সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সভায় সময়মতো উপস্থিত না হওয়া ও উপস্থিতি কম থাকায় সভাপতি ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম বেশির ভাগ সভায় উপস্থিত থাকেন না এবং কোনো প্রতিনিধি পাঠান না। বিষয়টি নিয়ে সভায় সমালোচনা করেন।
সমীকরণ প্রতিবেদন