মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভোট শুরুর দেড় ঘণ্টা; ফাঁকা মহিলা ভোটার লাইন

  • আপলোড তারিখঃ ০৭-০১-২০২৪ ইং
ভোট শুরুর দেড় ঘণ্টা; ফাঁকা মহিলা ভোটার লাইন

নিজস্ব প্রতিবেদক :
চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ। রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোট শুরু হলেও সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোটার উপস্থিতি কম। বেশিরভাগ ভোটকেন্দ্র ফাঁকা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ার প্রত্যাশা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, কয়েকজন পুরুষ ভোটার লাইনে দাঁড়িয়ে থাকলেও মহিলা ভোটার লাইন একেবারে ফাঁকা। কয়েক মিনিটি পর পর দু-একজন ভোট দিতে আসছেন। ফলে অলস সময় পার করছেন পোলিং কর্মকর্তারা।

ভোটকেন্দ্রে আসা কয়েকজন ভোটার জানান, সকালে বাড়ির বিভিন্ন কাজকর্ম থাকায় মহিলা ভোটাররা এখনও ভোটকেন্দ্র আসা শুরু করেনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহিলা ভোটাররা কেন্দ্রে আসবেন।



কমেন্ট বক্স
notebook

চলন্ত মোটরসাইকেল থেকে লাফ দিয়ে রক্ষা পেল স্কুলছাত্র