শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার গড়চাপড়ায় রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে ছাই

  • আপলোড তারিখঃ ২৪-১২-২০২৩ ইং
আলমডাঙ্গার গড়চাপড়ায় রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে ছাই

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের মিডুল মন্ডলের রান্নাঘর ও গোয়ালঘর আগুনে পুড়ে গেছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল সকাল ৯টার দিকে মিডুল মন্ডলের রান্নাঘর ও গোয়ালঘরসহ পাটখাটির গাদায় আগুন লাগে। এসময় বাড়ির লোকদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। এদিকে সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম, এএসআই ইমরান ও আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসে। এর আগেই প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, গড়চাপড়া গ্রামের মিডুল মন্ডলের তিন নাতি ছেলে সামি, শানি ও মেয়ের ছেলে একসঙ্গে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। হঠাৎ করে ওদের মধ্যে রাগারাগি হয়। এদের মধ্েয একজন রাগ করে পাটকাঠির গাদায় আগুন ধরিয়ে দেয়। পরে আগুনে রান্নাঘর ও গোয়ালঘসহ পাটকাঠির গাদা পুড়ে ছাই হয়ে যায়।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল