শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলী হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২২-১২-২০২৩ ইং
উথলী হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন

প্রতিবেদক, উথলী:

জীবননগর উপজেলার উথলী হাফেজিয়া মাদ্রাসার তিনতলা ভিত বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় মাদ্রাসা চত্বরে ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয়। পরে সংক্ষপ্তি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উথলী হাফেজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি হাজী রবিউল হোসেন, সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহাম্মদ প্রদীপ এবং মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ সিরাজুল ইসলাম। মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য শহিদুল হক পবনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ সুলতান আহম্মেদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি সালাউদ্দিন কাজল, সদস্য সেলিম হোসেন, শরিফ উদ্দিন, জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল