শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হিজলগাড়ীতে চোলাই মদ ও গাঁজাসহ কেয়ামত আটক

  • আপলোড তারিখঃ ২২-১২-২০২৩ ইং
হিজলগাড়ীতে চোলাই মদ ও গাঁজাসহ কেয়ামত আটক

প্রতিবেদক, হিজলগাড়ী:

দর্শনা থানার হিজলগাড়ী ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চোলাই মদ ও গাঁজাসহ কেয়ামত নামের এক ব্যক্তিকে আটক করেছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফজলুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে হিজলগাড়ী-দর্শনা সড়কের ডিহি কালভার্ট নামক স্থানে অবস্থান নেন। এসময় ১০ লিটার চোলাই মদ ও ১০০ গ্রাম গাঁজাসহ হিজলগাড়ী ফার্মপাড়ার আবুল হোসেনের ছেলে কেয়ামতকে আটক করেন। গতকালই তাকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে বলে হিজলগাড়ী ক্যাম্প ইনচার্জ এসআই ফজলুর রহমান জানিয়েছেন।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল