শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২২-১২-২০২৩ ইং
আলমডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়েজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাসের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকার ও নির্বাচন কমিশন কাজ করছে। আমরা আশাবাদী, আগামী ৭ জানুয়ারি নির্বাচন অংশগ্রহনমূলক হবে, বর্তমানে আলমডাঙ্গার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। অপরাধ প্রবণতা অনেকাংশে কমে গেছে।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ ও থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ হিল কাফি, মহিলা কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, সহকারী শিক্ষা অফিসার হুমায়ুন কবির, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মাওয়াল, আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিস ডাক্তার মঞ্জুরুল ইসলাম বেলু, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুদা জান্নাত, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, আলমডাঙ্গা আলিম মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আবু তৈয়ব, সরকারি কলেজের প্রভাষক ড. মাহবুব আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার ইমরুল হক, ইউপি চেয়ারম্যান আসাদুল হক মিকা, তাফসীর আহমেদ লাল, তরিকুল ইসলাম, সোহানুর রহমান সোহান, আশিকুর রহমান ওল্টু, আবু সাঈদ পিণ্টু, বিপুল জোয়ার্দ্দার প্রমুখ।

সভায় আলমডাঙ্গা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়াকে স্বাগত জানানো হয়।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল