শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পাওয়ারট্রিলার চালক আহত

  • আপলোড তারিখঃ ২২-১২-২০২৩ ইং
দামুড়হুদায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পাওয়ারট্রিলার চালক আহত

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাওয়ারট্রিলার চালক আহত হয়েছেন। আহত জহিরুল ইসলাম (২৭) কালিয়াবকরি গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে লোকনাথপুর গ্রামের ফায়ার সার্ভিস অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যাক্ষদর্শীরা জানান, দামুড়হুদা উপজেলার কালিয়াবকরি গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে জহিরুল ইসলাম পাওয়ারট্রিলারে গরু বোঝায় নিয়ে শিয়ালামারি হাটে যাওয়ার পথে লোকনাথপুর ফায়ার সার্ভিসের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ধাক্কা মারে।

এসময় পাওয়ারট্রিলার চালক জহিরুল ইসলাম রক্তাত্ব জখন হলে ফায়ার সার্ভিস টিম তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত ব্যক্তি আশঙ্কা মুক্ত আছেন।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল