শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবায় সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংলাপ

  • আপলোড তারিখঃ ২০-১২-২০২৩ ইং
উথলীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবায় সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংলাপ

প্রতিবেদক, উথলী:
জীবননগর উপজেলার উথলীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবায় সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় উথলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে সামাজিক পুঁজি গঠনের মাধ্যমে স্থানীয় প্রশাসনের সহায়তায় সরকারি সেবাসমূহ জনবান্ধবকরণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ সংলাপের আয়োজন করে ওয়েভ ফাউন্ডেশন ও লোকমোর্চা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী অফিসার গিয়াসউদ্দিন।
উথলী ইউনিয়ন লোকমোর্চার সভাপতি আব্দুল মান্নান পিণ্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা লোকমোর্চার সহসভাপতি সালাউদ্দীন কাজল, উথলী ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি দাউদ হোসেন, সাধারণ সম্পাদক ইউনুচ আলী, উথলী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, মনোহরপুর ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক আকিমুল ইসলাম, উথলী ইউনিয়ন লোকমোর্চার সদস্য আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক, আমির হোসেন, আমিরুল ইসলাম, আকবর আলী, জয়নব বেগম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জীবননগর উপজেলা লোকমোর্চার প্রোগ্রামার অফিসার সজল আহম্মেদ।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল