শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মনোহরপুরে হার্ট ও ডায়াবেটিস রোগের ফ্রি চিকিৎসা প্রদান

  • আপলোড তারিখঃ ১৯-১২-২০২৩ ইং
মনোহরপুরে হার্ট ও ডায়াবেটিস রোগের ফ্রি চিকিৎসা প্রদান

দর্শনা অফিস:
জীবননগর উপজেলার মনোহরপুর ইউনয়নে সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে মনোহরপুর ইউনিয়ন প্রবীণ কেন্দ্রে ক্যাম্প হার্ট ও ডায়াবেটিস রোগের ফ্রি চিকিৎসা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার মনোহরপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ও ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদর উদ্দিন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন।

ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কার্ডিওলজি কনসালটেন্ট ডা. আবুল হোসেন। সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মেডিক্যাল অফিসার জাহিদুল ইসলাম। ফ্রি স্বাস্থ্য ক্যাম্প থেকে চিকিৎসা নেন মনোহরপুর ইউনিয়নের ১২০ জন নারী-পুরুষ। ফ্রি চিকিৎসা ক্যাম্পের সার্বিক সহযোগিতা করেন সমৃদ্ধি কর্মসূচি প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. আওয়াল হোসেন, ইউনিয়ন সহকারী মেডিক্যাল অফিসার সোহেল রানা ও মো. আসাদুজ্জামান লিটন।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল