শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১৫-১২-২০২৩ ইং
মুজিবনগরে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

সমীকরণ প্রতিবেদক:
মুজিবনগর থানা-পুলিশ অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ রাজু আহমেদ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে মেহেরপুর-মুজিবনগর সড়ক থেকে রাজু আহমেদ আটক করা হয়। রাজু আহমেদ মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের ফজলুল হকের ছেলে।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মুজিবনগর থানার এসআই সজিব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মেহেরপুর-মুজিবনগর সড়কের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারের অদূরে অনিক ব্রিকসের কাছে একটি ইজিবাইকে তল্লাশি চালায়। এসময় রাজু আহমেদকে আটক করা হয়। পরে তার নিকট থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল দত্ত জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিবনগর থানায় একটি মামলা করা হয়েছে। আজ আসামিকে মেহেরপুর জেলহাজতে প্রেরণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল